1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

কুমিল্লা বরুড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুইটি ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা প্রশাসন, বরুড়া, কুমিল্লার নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী কৃষিজমির মাটি ব্যবহার এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার অপরাধে দুইটি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্টে মেসার্স আর বি এফ ব্রিকস, লক্ষীপুর, মুদাফরগঞ্জ, বরুড়া, কুমিল্লাকে ২ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়। এছাড়া মেসার্স আয়ান ব্রিকস, বরুড়া, কুমিল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক নগদ আদায় করা হয়।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি), বরুড়া, আহসান হাফিজ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের উচ্চমান সহকারী মো. তাজুল ইসলামও উপস্থিত ছিলেন।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যবৃন্দ ও বরুড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews