1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার
সংবাদ শিরোনাম:

কুমিল্লা চাঁদপুরে নির্বাচনী নিরাপত্তায় ১০ বিজিবির হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিং

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কুমিল্লা ও চাঁদপুর জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী দায়িত্ব পালনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে মোট ৭৫০ জন সদস্য মোতায়েন করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা ব্যাটেলিয়ন ১০ বিজিবির হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিংয়ে এই সব তথ্য নিশ্চিত করেন ১০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, সরাইল রিজিয়নের আওতাধীন কুমিল্লা সেক্টরের অধীনস্থ ১০ বিজিবি কুমিল্লা জেলার ৯টি এবং চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে বিভিন্ন উপজেলায় বিজিবি সদস্য মোতায়েন শুরু হয়েছে, যা আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে।

বিজিবি আরো জানায়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে দায়িত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্রগুলোতে রেকি কার্যক্রম শুরু হবে এবং ৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি উপজেলায় কমপক্ষে দুইটি করে প্লাটুন মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে তিনটি করে প্লাটুন দায়িত্ব পালন করবে।

সব মিলিয়ে কুমিল্লা ও চাঁদপুর জেলার ২২টি উপজেলায় ২২টি বেইজ ক্যাম্পের মাধ্যমে মোট ৪৭টি প্লাটুন মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্ব পালনে প্রতিটি প্লাটুনে বডি ওর্ন ক্যামেরা বা মোবাইল ফোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। পাশাপাশি মনিটরিং সেলের মাধ্যমে পুরো কার্যক্রম তদারকি করা হবে।

নির্বাচন-পূর্ব সময়ে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল ও যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানিয়েছে বিজিবি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews