1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় কোরবানির পশু পর্যাপ্ত,প্রস্তুত ২ লাখ ৫৯ হাজার পশু পরিবেশ অধিদপ্তর-এর অভিযানে দেবিদ্বার উপজেলা-এ ৫ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ২১ লাখ টাকা কুমিল্লা জেলা পুলিশ অস্ত্র উদ্ধারে ৩য় ও মাদক উদ্ধারে ২য় স্থান অর্জন র‌্যাবের অভিযানে কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেফতার বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লার দুর্গাপুর অবৈধভাবে ভরাটকৃত পুকুর পুনঃখনন অভিযান সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
সংবাদ শিরোনাম:

কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির কমিটি ঘোষণা -সভাপতি আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগর ভবনের অতীন্দ্র মোহর রায় সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২৩ সদস্যবিশিষ্ট এ কমিটির নাম ঘোষণা করেন সমিতির উপদেষ্টা ও সিটি কর্পোরেশনের প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবদুল করিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইকবাল হোসেন ভূঁইয়া। সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন মুহাম্মদ আবদুল ওয়াদুদ। সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. জামাল খাঁ ও কাজী আতিকুর রহমান। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মাকসুদুর রহমান ও আবদুর রব ভূঁইয়া।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন হোসাইন মোহাম্মদ ফারুক (তুহিন) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আলমগীর হোসেন ও মাকসুদুল হাসান জুয়েল নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক মো. নূর নবী আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মো. লিটন মজুমদার এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মোসা. ফেরদৌসী আক্তার দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্যরা হলেন মো. হারুন অর রশিদ, মো. আবদুল হান্নান, মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মো. জহিরুল ইসলাম, গোলাম মোস্তফা, মো. শাহ জাহান, মোফাশ্বের আলী, মো. ইদ্রিছ মিয়া অপু ও মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া বলেন, এই সমিতি গঠনের মূল উদ্দেশ্য হলো কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভেদ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করা। কোনো ভুলত্রুটি হলে তা প্রশাসকের কাছে উপস্থাপন করতে হবে এবং প্রশাসকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নবনির্বাচিত সভাপতি মো. আবদুল করিম ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, সমিতি কোনো অন্যায়ের সঙ্গে জড়াবে না। কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষা এবং যে কোনো সংকটে একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তারা কাজ করবেন।
নতুন এ কমিটির মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশনে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews