1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষঃ
বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় কালের কন্ঠ পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেটের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ বার ভিউ

স্টাফ রিপোর্টার

‘সাংবাদিকতা শুধু একটি পেশা নয়— এটি সমাজের দর্পণ, রাষ্ট্রের বিবেক এবং মানুষের কণ্ঠস্বর। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতাই পারে রাষ্ট্র ও সমাজকে বদলে দিতে। আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কালের কণ্ঠ যেভাবে এগিয়ে চলেছে, তা গণমাধ্যম জগতে একটি ইতিবাচক দৃষ্টান্ত ইতিমধ্যে স্থাপন করেছে। আগামীতেও কালের কণ্ঠ দেশ, সমাজ ও গণতন্ত্রের পক্ষে সত্য প্রকাশে অবিচল থাকবে।

রবিবার (১৮ জানুয়ারি) কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সংবাদ পরিবেশনের ধরন বদলেছে। তথ্যের প্রবাহ বেড়েছে, কিন্তু একই সঙ্গে বেড়েছে বিভ্রান্তি ও গুজব। এই বাস্তবতায় দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার গুরুত্ব আরো বেড়েছে।

সেজন্য সত্য যাচাই, তথ্যের নির্ভুলতা এবং পেশাগত সততা রক্ষাই সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি। কালের কণ্ঠ এসব জায়গায় নৈতিকতার পরিচয় দিয়েছে। আমরা আশা করি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে।
বক্তরা আরো বলেন, কালের কণ্ঠ কুমিল্লার নেতিবাচক খবরের পাশাপাশি, ইতিবাচক খবরগুলিও প্রকাশ করে আসছে।
যার প্রভাব ইতিমধ্যে আমরা কুমিল্লার শহর ও গ্রামে দেখেছি। পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্যের প্রতিও তারা সমানভাবে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করছেন। আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews