1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ৬৮ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটক

  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৭৮ বার ভিউ

স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ অংশে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির অধীন গোলাবাড়ী পোস্টের দায়িত্বপূর্ণ এলাকার বিষ্ণপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করা হয়। এসব শাড়ির আনুমানিক সিজারমূল্য ৬৪ লাখ ৪৪ হাজার টাকা।

এছাড়াও গত ২৪ ঘণ্টায়, শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) কুমিল্লা ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৩ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।

সব মিলিয়ে অভিযানে মোট ৬৮ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews