1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

কুমিল্লায় অবৈধভাবে পোল্ট্রি ও ফিস ফিড ব্যবসা পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা মোবাইল কোর্টে জরিমানা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার ভিউ

 

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় অবৈধভাবে পোল্ট্রি ও ফিস ফিড ব্যবসা পরিচালনার দায়ে মোবাইল কোর্টে জরিমানা এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানার আদায় করা হয়। জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার
লাকসাম রোড শ্রীনিবাস এলাকায় আলাল পোল্ট্রি ও ফিস ফিড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান লাইসেন্সবিহীন ব্যবসা চালিয়ে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় উক্ত প্রতিষ্ঠান মালিক বৈধ কোন লাইসেন্স দেখাতে না পারায় মৎসখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর ৪ ও ২০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় উপজেলা মৎস কর্মকর্তা জনাব অর্ণব চৌধুরী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews