1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বিশ্ব মৃত্তিকা দিবস উৎযাপনে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান; ৭ প্রতিষ্ঠানকে জরিমানা রূপায়ণ শপিং মলে চলছে মোবাইলের জমজমাট উৎসব লাকসামে যুবকের লাশ উদ্ধার: র‌্যাব-১১ এর অভিযানে গ্রেফতার ৯ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড কুমিল্লায সদরে দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন্নী-সুমাইয়া-প্রভা তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু কুমিল্লার নতুন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের যোগদান শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছেন সিমিন রহমান কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
সংবাদ শিরোনাম:

কুমিল্লার চান্দিনায় মাদক ও ড্রেজার ব্যবসায় জড়িতের অভিযোগে দুই নেতাকে বহিষ্কার

  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৯ বার ভিউ

কুমিল্লার চান্দিনায় মাদক ও ড্রেজার ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি।

সোম ও মঙ্গলবার (২৪ ও ২৫ নভেম্বর) চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের পৃথক প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কার করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর।

বহিষ্কৃতরা হলেন- এতবারপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. রাসেল পারভেজ, উপজেলা গণতান্ত্রিক যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক ও বাতাঘাসী ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন মোল্লা।

জানা যায়- এতবারপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি রাসেল পারভেজকে গত ২৩ নভেম্বর রাতে ইয়াবা সহ আটক করেন চান্দিনা থানা পুলিশ। ওই ঘটনার পরদিন ২৪ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দলের সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। এছাড়া উপজেলা গণতান্ত্রিক যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মোল্লা দীর্ঘদিন যাবৎ এলাকায় ড্রেজিং ব্যবসা পরিচালনা সহ মারামারিতে যুক্ত হওয়ায় ২৫ নভেম্বর তাকেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর জানান- আমাদের নেতা এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ সকল নেতা-কর্মীকে মাদক, ড্রেজিং ব্যবসা, মানুষকে হেনস্থা সহ সামাজিক বিশৃঙ্খলা ঘটে এমন কোন কাজে যুক্ত না থাকার নির্দেশ প্রদান করেন। যারাই এই নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কার করা হবে। এই ধারাবাহিকতায় আমরা ওই দুইজনকে দল থেকে বহিষ্কার করেছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews