1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বিশ্ব মৃত্তিকা দিবস উৎযাপনে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান; ৭ প্রতিষ্ঠানকে জরিমানা রূপায়ণ শপিং মলে চলছে মোবাইলের জমজমাট উৎসব লাকসামে যুবকের লাশ উদ্ধার: র‌্যাব-১১ এর অভিযানে গ্রেফতার ৯ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড কুমিল্লায সদরে দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন্নী-সুমাইয়া-প্রভা তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু কুমিল্লার নতুন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের যোগদান শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছেন সিমিন রহমান কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
সংবাদ শিরোনাম:

কুমিল্লা-৪ (দেবিদ্বার) হাসনাতের আসনে আরও একজন কিনলেন এনসিপির মনোনয়ন ফরম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার ভিউ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এনসিপির হয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নির্বাচনে লড়ছেন। একই আসন থেকে এবার এনসিপির আরও একটি মনোনয়ন ফরম কিনলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে তিনি মনোনয়ন ফরম অনলাইনে ক্রয় ও জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার দেবিদ্বার পৌর সদরের মাস্টার প্লাজার মরহুম আবদুল মান্নান মাস্টারের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য এবং ঢাকা ও কুমিল্লা জজকোটের সদস্য হিসেবে বর্তমানে কর্মরত। তিনি ২০২৩ সালে অনুষ্ঠিত দেবিদ্বার পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই যোদ্ধাদের দল, তাদের নেতৃত্বে দেশে বিপ্লব হয়েছে এবং আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। এনসিপির কর্মকাণ্ড আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই তাদের সাথে কাজ করতে চাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে এনসিপির মনোনয়ন ফরম তুলেছি। এনসিপি আমাকে মনোনয়ন দিলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews