1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

কুমিল্লার মানুষের জন্য আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত কাজ করতে প্রস্তুত: হাজী ইয়াছিন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ বার ভিউ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, “জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য অতীতে বারবার ষড়যন্ত্র হয়েছে। অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল। বিএনপিকে নেতৃত্বশূন্য করতে তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু বিএনপি মানুষের হৃদয়ের দল—এই দলকে ধ্বংস করার ক্ষমতা কোনো ষড়যন্ত্রকারীর নেই।”
তিনি বলেন, খালেদা জিয়াকে কারাবন্দি করা ও তারেক রহমানকে দেশের বাইরে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে দলকে দুর্বল করার অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু দেশের কোটি মানুষের ভালোবাসা ও নেতাদের সাংগঠনিক দক্ষতায় বিএনপি আরও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।

তিনি বলেন, “হাজার হাজার মাইল দূরে থেকেও তারেক রহমান কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তার নেতৃত্বেই বিএনপি আজ দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত,।
গণতন্ত্র ও মানুষের কল্যাণে রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমি ভেসে আসা রাজনীতিক নই। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো লোক না। কুমিল্লার মানুষের জন্য আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত কাজ করতে প্রস্তুত। অনৈতিকভাবে অর্থ উপার্জনের পেছনে আমি কখনো ছুটিনি। এটাই যদি আমার অপরাধ হয়, তাহলে এই অপরাধ নিয়েই আমি মৃত্যুবরণ করতে রাজি।”
বৃহস্পতিবার বিকালে নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-০৬ আসনের নেতাকর্মীরা দিনব্যাপী কোরআন খতম, দোয়া-মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী পালন করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান ছুটি, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, জেলা যুবদলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান কামাল, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ ও সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব ও সদস্য সচিব একেএম সাহেদ পান্না, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি গোলাম জিলানী, সাধারণ সম্পাদক ধীমানসহ অন্যরা।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews