1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা বুড়িচং তৃতীয় লিঙ্গের সদস্যকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার কুমিল্লায় শুরু হলো তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৬ কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা বুড়িচং তৃতীয় লিঙ্গের সদস্যকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার কুমিল্লায় শুরু হলো তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৬ কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লা–৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক:

গতকাল বুধবার  নভেম্বর বিকেলে কুমিল্লা -৫ ( বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয়ন বঞ্চিত হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান কে মনোনয়ন পত্র দেয়ার দাবীতে নেতা কর্মী সমর্থক গণ ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় শত শত নারী পুরুষ ও বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সড়কে বসে অবস্থান নেন এসময় প্রায় ৮ -১০ কিঃ মিঃ এলাকা জুড়ে প্রতিবাদে অবরোধ বিক্ষোভ মিছিল করে যানজটের সৃষ্টি হয়।বক্তারা বলেন বুড়িচং উপজেলার বিএনপির সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান একজন ত্যাগী নেতা, দলের দূর সময়ে তিনি কয়েক বার নির্বাচন করেছেন।

দুই বার নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে তিনি এমপি পদে মনোনয়ন পত্র পেয়েছেন এবং তা তিনি অধ্যাপক মোঃ ইউনুস কে মনোনয়ন পত্র দিয়ে ওনার পক্ষে কাজ করেছেন। দলীয় সকল বিপদ আপদে তিনি নেতাকর্মীদের সঙ্গে থেকেছেন। আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতি অনুরোধ জানিয়েছেন মনোনয়নের বিষয় টি পুর্ণ বিবেচনা করে হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান কে মনোনয়ন পত্র প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ ফারুক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন, সদস্য মোঃ আমিনুল ইসলাম মেম্বার, বিএনপির ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল,মোকাম বিএনপির যুগ্ম সম্পাদক ডা. টিপু সুলতান, সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, উপজেলা জাসাসের সভাপতি মোঃ ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাহাবুব আলম, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ূম, দক্ষিণ জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম রাজু, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মজিবুর রহমান ডায়মন্ড, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাহাদুর, ময়নামতি ইউনিয়নএর সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ মেম্বার, মোঃ সফিকুল ইসলাম, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান খোকন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুন্দর আলী, সদস্য মোঃ জামাল খান মেম্বার, আব্দুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. কামাল হোসেন খান, মোঃ মোছলেম উদ্দিন, মনির হোসেন, মহি উদ্দিন, মাহাবুব আলম, হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল হোসেন, সদস্য আলী হোসেন, কৃষক দলের সভাপতি আনিসুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন,উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন,শ্রমিক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, ছাত্র দলের সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইব্রাহিম খলিল সুজন, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান,তাতীদলের আহবায়ক আবু তাহের, সদস্য সচিব ডা. মাহাবুব আলম, যুবদল নেতা তোফায়েল আহমেদ, সাহাব উদ্দিন সাহাল, ভারেল্লা উত্তর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ কাউসার, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন মনোনয়ন বঞ্চিত হাজী এটিএম মিজানুর রহমান এর নেতাকর্মী গন ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে বিএনপির লোকজন অবরোধ বিভোক্ষ মিছিল ও অবরোধ করে। এসময় দীর্ঘ যান জটের সৃষ্টি হয়। আমরা তাদের কে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews