1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ
সংবাদ শিরোনাম:

কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে এক লাখ ২২ হাজার শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২২৫ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে এক লাখ ২২ হাজার ৫৫ জন শিশু ও কিশোর-কিশোরীকে বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিটি কর্পোরেশনের অতিন্দ্রমোহন রায় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মারিয়া পারভীন।

তিনি জানান, আগামী ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবসব্যাপী চলবে এই টিকাদান কার্যক্রম। এর মধ্যে প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে এবং পরবর্তী ৮ দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের টিকা দেওয়া হবে।

এ বছর ৪৫টি ইপিআই টিকাদান কেন্দ্রে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ৮৮ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী এবং ৩৩ হাজার ৪৯৯ জন কমিউনিটির শিশু-কিশোর টিকার আওতায় আসবেন। এখন পর্যন্ত ৪২ হাজার ১৯৫ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বলে জানান মারিয়া পারভীন।

সংবাদ সম্মেলনে কুমিল্লা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা আবু সায়েম ভূঁইয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার চন্দনা রানীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews