1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৩ প্রতিষ্ঠানের ৬ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার ভিউ

কুমিল্লা জেলার রাজগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি ও ভোক্তা অধিকার রক্ষায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। আজ সকাল ১১টায় পরিচালিত এই অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা শাক-সবজি, মুদিসামগ্রী ও ফার্মেসি পরিদর্শন করেন। তাতে দেখা যায়, কিছু কাঁচামাল বিক্রেতা পাকা ভাউচার সংরক্ষণ করছেন না এবং মূল্য তালিকা প্রদর্শন থেকে বিরত রয়েছেন। এছাড়া, একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় বাজার মনিটরিং করা হয়েছে এবং অনিয়মের জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, “সকল বিক্রেতাকে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন ও পাকা ভাউচার সংরক্ষণ করতে হবে। অন্যথায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews