1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার
সংবাদ শিরোনাম:

কুমিল্লা কাটাবিল প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার ভিউ

কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাটাবিল এলাকায় বসবাসকারী নাসরিন আক্তার তার পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভুগী পরিবার।

সোমবার (১১ আগস্ট) সকালে কুমিল্লা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী নাসরিন আক্তার। সেখানে লিখিত বক্তব্য পাঠ করে তিনি অভিযোগ করেন, ২০১২ সালের ১৫ জুন সকালবেলা একটি সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে তার সম্পত্তি দখলের চেষ্টা করে। স্থানীয়দের প্রতিবাদের মুখে তারা দখলে ব্যর্থ হলেও পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেয়।

তিনি জানান, ওই ঘটনার পর ২০১২ সালের ১৮ জুন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আসলামসহ ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। কিন্তু মামলার পরেও বিভিন্ন সময়ে ও বিভিন্ন কৌশলে ঐ সন্ত্রাসী চক্র জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নাসরিন আক্তার আরও বলেন, “আমি ও আমার পরিবার দীর্ঘদিন ধরে মানসিক ও সামাজিকভাবে হয়রানির শিকার হচ্ছি। আমরা এই চক্রান্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে চাই।”

সংবাদ সম্মেলনে তিনি সরকারের অন্তর্বর্তীকালীন দপ্তর, স্বরাষ্ট্র উপদেষ্টা, জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সোহেল মিয়া, নজরুল ইসলাম এবং জাহানারা বেগম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews