1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

বুড়িচংয়ে ঘরে মিলল মা ও মেয়ের লাশ, ছাদ থেকে লাফিয়ে পালাল স্বামী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার ভিউ

কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ওই এলাকার ছাত্তার ভিলা নামক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে গৃহকর্তা মীর হোসেন।

নিহতরা হলেন- গৃহবধূ জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে মিশু (১৫)। তাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায় বলে জানা গেছে। জাহেদা জিহান ফুটওয়ার কোম্পানি নামের একটি কোম্পানিতে চাকরি করতো।

দেবপুর ফাঁড়ি পুলিশ বলছে, লাশ উদ্ধার করে দেবপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

বাড়ির মালিক আবুল খায়ের জানান, গত ১২ জুলাই তারা এ বাড়িতে আসেন। গতকাল মধ্যরাতে জিহান ফুটওয়ার কোম্পানির ফোরম্যান ইব্রাহিম তাকে ফোন দিয়ে জানান, বাসার ভেতর জাহেদা আক্তারের মৃত্যু হয়েছে। মীর হোসেন যেন বাড়ি থেকে পালাতে না পারে। এরপর তিনতলায় গিয়ে খোঁজ নেওয়ার সময় তিনি দেখতে পান, মীর হোসেন পালিয়ে গিয়ে ছাদের উপর থেকে লাফ দেয়। আর ঘরের ভেতরে মা ও মেয়ের লাশ পড়ে রয়েছে। পাশের ঘরেই ছিল মীর হোসেনের আরেক মেয়ে।

নিহত জাহেদার প্রতিবেশী আব্দুল্লাহ সরকার বলেন, ‘আমরা পাশের ঘরেই থাকি। কিন্তু কখনো তাদের মধ্যে কোনো কলহ দেখি নাই। ভোরবেলা ফজরের নামাজের পর বাড়িওয়ালার ডাকে জানতে পারি পাশের ঘরেই মা ও মেয়ের মৃত্যু হয়েছে।’

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews