1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
সংবাদ শিরোনাম:

হোমনায় ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার ভিউ

কুমিল্লার হোমনায় ভুল চিকিৎসায় এক ব্যবসায়ীর চোখে স্থায়ী ক্ষতির অভিযোগে ডা. মহসীন নামের এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে উপজেলার চৌরাস্তা মোড়ে অবস্থিত ‘শারবীন চশমা ঘর’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফয়জুর রহমানও উপস্থিত ছিলেন।

ভুক্তভোগীর নাম সাইফুল ইসলাম শামীম।

তিনি আদর্শপাড়ার বাসিন্দা ও একজন বিকাশ-ফ্লেক্সিলোড ব্যবসায়ী। তিনি জানান, চোখে পানি পড়ার সমস্যায় স্থানীয় ‘ডা. মো. মহসীন’-এর পরামর্শে ওষুধ ব্যবহার করার পর তার চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। পরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল হাই চিকিৎসা করে জানান, ভুল চিকিৎসার কারণে তার বাম চোখে গুরুতর ক্ষতি হয়েছে এবং অপারেশন ছাড়া চিকিৎসার আর কোনো উপায় নেই।
পরে সাইফুল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সিকদারের কাছে লিখিত অভিযোগ করলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

এরপর তদন্তে ডা. মহসীনের কোনো বৈধ চিকিৎসা সনদ পাওয়া যায়নি।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এ ছাড়া তিনি ভবিষ্যতে আর কোনো চেম্বার করতে পারবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামাও নেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews