1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

বেতন বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২২০ বার ভিউ

অনলাইন ডেস্ক

সরকারি কর্মচারীদের মতো বিশেষ সুবিধা বাড়ছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও। এ সুবিধার আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা।

সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব (প্রবিধি-৩) মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদরাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ হতে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীগণ আগামী ১ জুলাই হতে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০% হারে বিশেষ সুবিধা পাবেন।

আরো বলা হয় গ্রেড-১০ হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীগণ আগামী ১ জুলাই হতে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১৫% হারে, তবে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।

এর আগে পৃথক এক অফিস আদেশে বিশেষ সুবিধায় বৃদ্ধির কথা জানায় অর্থমন্ত্রনালয়। এতে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ বিভাগ) দিলরুবা শাহীনা। এতে বলা হয়, সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বৃদ্ধি করে কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা, অবসরভোগীদের ৭৫০ টাকা করা হবে। আগে যা ছিল যথাক্রমে ১ হাজার ও ৫০০ টাকা।

এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ। এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন। আর বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পান না।

বর্তমানে দেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ১৬৪টি। এগুলোর মধ্যে স্কুল ও কলেজ ২০ হাজার ৪৩৭টি, বাকিগুলো মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী রয়েছেন সাড়ে ৫ লাখের মতো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews