1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

  • আপডেটের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৫৯ বার ভিউ

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী আবু ওবায়েদ শিমুল (৩৩)-কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ জুন) গভীর রাতে কোতয়ালী মডেল থানার কার্তিকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কার্তিকপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। অভিযানে তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি পাইপগান, ছয় রাউন্ড কার্তুজ ও তিনটি ককটেল এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।

এ সময় তার অন্যতম সহযোগী সাইফুল ইসলাম পালিয়ে যান।

আজ সকাল ৯টার দিকে কুমিল্লা র‌্যাব-১১, উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতার সন্ত্রাসী আবু ওবায়েদ শিমুলকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের সহযোগী হিসেবে কাজ করে আসছেন। তিনি নিজ এলাকাসহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তার ও বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিলেন।

এতে আরো জানানো হয়, অস্ত্রধারী সন্ত্রাসী দমন অভিযানের অংশ হিসেবে র‌্যাব ও সেনাবাহিনীন যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাইফুল ইসলাম নামে অপর এক সন্ত্রাসী পালিয়ে যান। এ বিষয়ে গ্রেফতার আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews