1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় গরুর হাটকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

  • আপডেটের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২০৬ বার ভিউ

কুমিল্লা জেলার হোমনা উপজেলায় ঘারমোড়া গরু বাজারের ইজারা কে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি’র দুটি গ্রুপ। এতে করে ওই বাজারে ক্রেতা বিক্রেতারা আতঙ্কের মধ্যে রয়েছে।
হোমনা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান মোল্লা এবং ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসার মধ্যে এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।

ভয়েজওভার- ইতিমধ্যে ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু মুসার লোকজনের উপর হামলার অভিযোগ উঠেছে শাজাহান মোল্লার বিরুদ্ধে। হামলায় একাধিক বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায়।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ ১ কোটি ১১ লাখ টাকায় ঘারমোড়া গরুর হাটের ইজারা পান ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু মুসা। এদিকে ইজারায় অংশগ্রহণ করেও বাজার না পেয়ে লোকজন নিয়ে জবর দখলের চেষ্টা চালান উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা।

তিনি প্রথমে আবু মুসার সাথে শেয়ার দাবি করেন, এতে রাজি না হওয়ায় তাকে ২০ লক্ষ টাকা দেয়ার জন্য বলেন। আবু মুসা টাকা না দিলে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাজারে হামলা চালায়। এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জালাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মুকুল মেম্বার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোসলেম মিয়া সহ অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় হোমনা থানায় একটি মামলাও হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি বাজার ইজারাদার আবু মুসা জানান, চেয়ারম্যান শাহজাহান মোল্লা নিজেকে বিএনপি দাবি করলেও সে গত ১৭ বছর আওয়ামী লীগের সুবিধাবাদী ছিল। আওয়ামী লীগের সংসদ সদস্য সহ অনেক নেতার সাথে তার ছবি রয়েছে। তিনি জোরপূর্বক বাজারটি দখলের চেষ্টা করছে।

এদিকে স্থানীয় লোকজন জানান, দুই গ্রুপের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা, এছাড়া চেয়ারম্যান শাহজাহানের বিরুদ্ধে সরকারি খাল দখলসহ সরকারি জায়গায় দোকান ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

তবে এঘটনায় অভিযুক্ত-ঘারমোড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান মোল্লা অভিযোগ অস্বীকার করে শাজাহান মোল্লা বলেন, আমি আওয়ামী লীগের আমলে একজন নির্যাতিত চেয়ারম্যান, আমি বাজারে হামলা করিনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে

এবিষয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা জানান, হোমনা উপজেলা প্রশাসন ঘারমোড়া গরুর হাট ইজারা দিয়েছে, একটি ঘটনা ঘটেছে আমরা বিষয়টি যেনেছি, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews