1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই
সংবাদ শিরোনাম:

বুড়িচংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

  • আপডেটের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৩৬ বার ভিউ

জহিরুল হক বাবু।।

কুমিল্লার বুড়িচংয়ে বুড়িচংয়ে ব্যাটারিচালিত অটো রিক্সার সাথে ধাক্কা খেয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) বেলা তিনটায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম পলাশচন্দ্র সরকার (৩০), সে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর গ্রামের নারায়ণ চন্দ্র সরকারের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এ এস আই রাজিবুল।

তিনি জানান, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মোটরসাইকেল নিয়ে দেবপুর যাচ্ছিলেন পলাশ চন্দ্র সরকার। ময়নামতি সাহেব বাজার এলাকায় ব্যাটারি চালিত একটি অটো রিক্সাকে ওভারটেক করতে গেলে অটো রিক্সার সাথে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহীর। এতে মোটরসাইকেল আরোহী পলাশ ছিটকে রাস্তার উপর পড়ে গেলে অপরপ্রান্ত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।

এ সময় টাকের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটোকে উদ্ধার করে।

তিনি আরো জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews