1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

বাংলাদেশের সঙ্গে আছে চীন, সহযোগিতা করতেও প্রস্তুত- ডেপুটি চিফ অব মিশন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৯৪ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

৫০ বছর ধরে বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব অটুট রয়েছে। এখনো বাংলাদেশের পাশে আছে দেশটি। এমনকি রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন।

এদিন উখিয়া ও টেকনাফে আশ্রিত পাঁচ হাজার রোহিঙ্গার জন্য উপহার সামগ্রী পাঠায় চীন সরকার। এসব উপহার রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিজানুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- সেলাই মেশিন, চেয়ার, লুঙ্গি, পাঞ্জাবি, স্যান্ডেল, থামি, থ্রি-পিস ও ওড়নাসহ নানা ধরনের পোশাক। ৫০০ পুরুষ, ৫০০ নারী এবং চার হাজার শিশু এসব উপহার পাবেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিজানুর রহমানের কাছে উপহার হস্তান্তর করছেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন

লিউ ইউয়িন বলেন, চীন এখনো বাংলাদেশের সঙ্গে। এমনকি মানবিক সহায়তাকারী সংস্থা ও অন্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা করতেও প্রস্তুত চীন। এছাড়া রোহিঙ্গা জনগণের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা দিতে ও তাদের প্রত্যাবাসনে সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন।

তিনি বলেন, ৫০ বছর ধরে চীন-বাংলাদেশ বন্ধুত্ব অটুট রয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট যেভাবেই বদলাক না কেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের সম্পর্ক সব সময়ই স্থিতিশীল ছিল। দুই দেশ সব সময় রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একে অপরকে সমর্থন করেছে।

লিউ ইউয়িন আরও বলেন, উপস্থিত ও অনুপস্থিত যারা এই প্রকল্পে কঠোর পরিশ্রম করছেন, আন্তরিক ধন্যবাদ জানাই তাদের সবাইকে। আপনাদের এই নিষ্ঠা সত্যিকারের মানবতাবাদ ও নিঃস্বার্থ চেতনার প্রতিফলন।

উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের কক্সবাজার অঞ্চলের পরিচালক আকরাম আলী খান, প্রোগ্রাম ম্যানেজার কেরামত আলী ও চীন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews