1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় পেট্রোল পাম্পে কারচুপি: বিএসটিআই’র অভিযান

  • আপডেটের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪৮৫ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

বিএসটিআই কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় পেট্রোল পাম্পগুলোর তেল পরিমাপে কারচুপির বিষয়ে একটি বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে। অভিযানে একটি ফিলিং স্টেশনের ডিসপেন্সিং ইউনিটে ভোক্তাদের কম তেল দেওয়ার প্রমাণ পাওয়ায় ইউনিটটি সাময়িকভাবে বন্ধ (DETAIN) করা হয়েছে।

অভিযানের সময় মেসার্স আনোয়ার এন্ড সন্স ফিলিং স্টেশন, দক্ষিণপাড়া, বুড়িচং-এর একটি অকটেন ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। সেখানে প্রতি ১০ লিটারে ১৬০ মিলিলিটার কম তেল দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ কারণে ইউনিটটি বিএসটিআই কর্তৃক সিলগালা করা হয়।

অন্য তিনটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়, সেগুলোতে তেল পরিমাপে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। মেসার্স জিসান ফিলিং স্টেশন, বুড়িচং এবং মেসার্স নুরজাহান ফিলিং স্টেশন, রামপুর, বুড়িচং-এর ডিসপেন্সিং ইউনিটগুলো সঠিক পরিমাপে তেল দিচ্ছে বলে নিশ্চিত হয় বিএসটিআই। এছাড়া বিসমিল্লাহ ফিলিং স্টেশন, কোটবাড়ি বিশ্বরোড, কুমিল্লা-এর একটি অকটেন ও একটি ডিজেল ইউনিটেও কোনো অনিয়ম ধরা পড়েনি।

বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মো: লুৎফর রহমান, মো: আরিফ উদ্দিন প্রিয় ও মো: হাফিজুর রহমান এই অভিযান পরিচালনা করেন। বিএসটিআই সূত্রে জানানো হয়, ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় স্থানীয় ভোক্তারা বিএসটিআই’র এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অন্যান্য পেট্রোল পাম্পেও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews