1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

মুরাদনগরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আ’লীগ নেতার মৃত্যু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৪০ বার ভিউ

পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দের জের ধরে দুইপক্ষের ধস্তাধস্তি ও কিলঘুষিতে কাহারুল মুন্সী(৫৫) নামের এক আ’লীগ নেতার মৃত্যু হয়েছে।

বুধবার রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। কাহারুল মুন্সী চাপিতলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ও চাপিতলা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক।

স্থানীয় সুত্রে জানা যায়, মুন্সী বাড়ীর একটি পারিবারিক কবরস্থান নিয়ে কাহারুল মুন্সীর সাথে তার চাচা জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সীর পরিবারের মধ্যে দ্বন্দ চলছিলো। কবরস্থানের পাশে এলজিইডির খাল কাটার চলমান কার্যক্রমের সুবাদে কবরস্থানে কিছু মাটি দেয়ার জন্য ভেকুর চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন কাহারুল মুন্সী। তার অনুরোধে বুধবার রাতে কবরস্থানে মাটি দেয়া হবে এমন খবর পেয়ে জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সী ও তার ছেলে আবদুল্লাহ কবরস্থানের কাছে এলে কাহারুল মুন্সীর সাথে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মাঝে ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি কিলঘুষি মারা চলতে থাকে। এসময় লাগাতার কিলঘুষিতে কাহারুল মুন্সী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপিতলা নুরজাহান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বার হাসপাতালে রেফার করেন। দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনায় নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। নিহতের পরিবারের পক্ষে অভিযোগ দেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews