1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

জুলাই আন্দোলনে হামলাকারী কুবি ডেপুটি রেজিস্ট্রার জাকিরকে সাময়িক বরখাস্ত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩২২ বার ভিউ

হাসনাইন আহমেদ, কুবি প্রতিনিধি:

আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্ব দেওয়ার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার (ওএসডি) মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেফতারের করা হয় গত ১৪ জানুয়ারি। গ্রেপ্তারের পর আইনি পরামর্শের ভিত্তিতে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, মোহাম্মদ জাকির হোসেনকে গত ১৩ জানুয়ারি জেলা গোয়েন্দা পুলিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আইনি পরামর্শক লিখিত মতামতে তাঁকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেন।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯ (২) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ (১) অনুযায়ী ১৩ জানুয়ারি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়, যা কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি চাকরি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা (Subsistence Allowance) প্রাপ্য হবেন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের উপর ২৯ জুলাই হামলার মামলার আসামী হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাবেক সভাপতি জাকির হোসেন আটক করে পুলিশ। এর আগে ৯৫ তম সিন্ডিকেট সভায় শিক্ষকদের থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়ার হুমকি দেওয়ায় তাকে ওএসডি করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews