1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় কোরবানির পশু পর্যাপ্ত,প্রস্তুত ২ লাখ ৫৯ হাজার পশু পরিবেশ অধিদপ্তর-এর অভিযানে দেবিদ্বার উপজেলা-এ ৫ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ২১ লাখ টাকা কুমিল্লা জেলা পুলিশ অস্ত্র উদ্ধারে ৩য় ও মাদক উদ্ধারে ২য় স্থান অর্জন র‌্যাবের অভিযানে কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেফতার বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লার দুর্গাপুর অবৈধভাবে ভরাটকৃত পুকুর পুনঃখনন অভিযান সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
সংবাদ শিরোনাম:

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর জন্য বিচার চাইলেন শাকিব

  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৭৫ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উত্তাল দেশ। ধর্ষণে অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে। সঙ্গে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়াতেও।

এই মুহূর্তে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ বছরের সেই শিশু। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে শিশুটির অচেতন অবতার। এমন মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনা স্বাভাবিকভাবে মানুষের মনে দাগ কেটেছে, তাই তো দেশের তারকাঅঙ্গনও চুপ থাকতে পারল না সেই শিশুটিকে নিয়ে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি চাচ্ছেন তারকারা। তাদের একজন ঢাকাই মেগাস্টার শাকিব খান। রোববার (৯ মার্চ) দুপুরে এক ফেসবুক পোস্টে স্পষ্ট বিচার চাইলেন সেই ভুক্তভোগী শিশুটির জন্য। হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে লেখেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’।

মেগাস্টারের কাছ থেকে এমন প্রতিবাদ পেয়ে অনুরাগীরাও খুশি কম হয়নি। তবে দেশে এ ধরণের ঘটনার দ্রুত বিচার বাস্তবায়ন নিয়ে প্রশ্নও তোলেন অনেকে। শাকিবের মন্তব্যঘরে তার অনুরাগীদের অধিকাংশই এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন; সঙ্গে প্রতিবাদও জানান কঠোর ভাষায়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আট বছরের সেই শিশু। মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখকে (৫০) আটক করেছে পুলিশ। এরপর শনিবার শিশুটির মা থানায় মামলা দায়ের করেন, সেখানে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়।

এদিকে শনিবার (৮ মার্চ) শিশুটিকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

অপরদিকে এই মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews