1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা বুড়িচং তৃতীয় লিঙ্গের সদস্যকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার কুমিল্লায় শুরু হলো তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৬ কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ শিরোনাম:

নিমসার বাজারে জেলা প্রশাসনের মনিটরিং অভিযান: পাইকারি থেকে খুচরা পর্যায়ে নজরদারি অব্যাহত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩১ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজানের পঞ্চম দিনে (০৬/০৩/২০২৫) নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে বুড়িচং উপজেলা প্রশাসনের নেতৃত্বে নিমসার বাজারে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে বুড়িচং থানার ওসি ও থানা পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে লেবু, শসা, কাঁচা মরিচ, ধনে পাতা, আলু, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের মূল্য যাচাই করা হয়। এ সময় কাঁচাবাজারের দোকানগুলোতে রশিদের মাধ্যমে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট দোকানদারদের নির্দেশনা দেওয়া হয়।

মনিটরিংকালে দেখা যায়, লেবুর মূল্য পূর্বে প্রতি পিস ১২ থেকে ২৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৮ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এতে বাজারে পণ্যের মূল্য কিছুটা স্থিতিশীল হয়েছে বলে জানা গেছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে কোনো প্রকার অনিয়ম বা মূল্য কারসাজি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এমন পদক্ষেপের মাধ্যমে পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews