1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

খাদের কিনারে থাকা অর্থনীতিকে টেনে তুলছে সরকার: উপদেষ্টা

  • আপডেটের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৪ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন, তারা ক্ষমতা গ্রহণ করেননি, বরং দায়িত্ব নিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি কোন অবস্থায় পৌঁছেছিল, তা বাইরের কেউ পুরোপুরি বুঝতে পারবেন না। অন্তর্বর্তী সরকার সেই খাদের কিনারে থাকা অর্থনীতিকে টেনে তুলছে।

শনিবার রাজধানীর সিএ ভবনের আইসিএবি মিলনায়তনে নিজের লেখা ‘গভর্নরের স্মৃতিকথা’ গ্রন্থের নতুন সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই বইয়ে শুধু গভর্নর হিসেবে তার সময়কালই নয়, তার জীবনের নানা স্মৃতিও স্থান পেয়েছে। বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ২০১৯ সালে। এবারের সংস্করণে নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রাজনীতি সম্পর্কে জ্ঞান না থাকলে গভর্নর হওয়া সম্ভব নয়। বিশ্বের যেসব গভর্নর তাদের স্মৃতিকথা লিখেছেন, তারা মূলত রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরেছেন। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এই বইয়ে লেখক তার কর্মজীবনের নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক ড. রুশিদান ইসলাম রহমান, এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মারুফুল ইসলাম এবং বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews