1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা বুড়িচং তৃতীয় লিঙ্গের সদস্যকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার কুমিল্লায় শুরু হলো তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৬ কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ শিরোনাম:

তাওহিদ হৃদয় বাংলাদেশের অমূল্য সম্পদ: রমিজ রাজা

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের টপ অর্ডারের। ৩৫ রানে নেই ৫ উইকেট। এই দল কতদূর যাবে লজ্জায় পড়বে কিনা; তা নিয়ে যখন বাড়ছে শঙ্কা। তখন দায়িত্বটা নিজ কাঁধে তুলে নিলেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। বাংলাদেশ পেল ২২৮ রানের লড়াকু ভিত। যদিও ম্যাচটা শেষ পর্যন্ত হারতেই হয়েছে বাংলাদেশকে। তবে লড়াকু এক সেঞ্চুরিতে ক্রিকেটপ্রেমিদের মন জয় করেছেন হৃদয়।

ভারতের বিপক্ষে ষষ্ঠ উইকেটে রেকর্ড ১৫৪ রান করার পথে জাকের ৬৮ রান করে সাজঘরে ফিরলেও হৃদয় ১১৮ বলে ১০০ রানে থেমেছেন। তবে তার ইনিংসটি আলাদাভাবে নজর কেড়েছে ক্র্যাম্প (মাংসপেশির টান) নিয়ে যেভাবে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন সেটা। যার প্রশংসায় এবার করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বোর্ডপ্রধান রমিজ রাজা।

নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ পাকিস্তানের সাবেক এ ওপেনার বলেছেন, হৃদয় বাংলাদেশের জন্য অমূল্য এক সম্পদ। মিডল অর্ডারে হৃদয়ের অবদান ও জাকেরর পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি।

রমিজ বলেন, ‘বাংলাদেশ যে অবস্থায় ছিল, মনে হচ্ছিল এক শ রানও হয়তো করতে পারবে না। কিন্তু সেখান থেকে ইনিংসকে টেনে নেওয়াটা (দারুণ ছিল)। জাকেরের পারফরম্যান্সও অসাধারণ ছিল। দারুণ একটি জুটি গড়েছে তাঁরা। তবে ভারতের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে এমন পরিস্থিতিতে দলকে উদ্ধার করা এবং তারপর সেঞ্চুরি করা অনেক দুর্দান্ত ব্যাপার। হৃদয় অনেক নির্ভরযোগ্য খেলোয়াড়। সে যদি নিজেকে সময় দেয় তবে ধারাবাহিকভাবে এমন বড় ইনিংস খেলতে পারবে। হৃদয়ের মাঝে দারুণ সম্ভাবনা আছে।’

হৃদয়কে নিয়ে রমিজ আরও বলেন, ‘হৃদয় বড় শট খেলতে পারে, আগ্রাসী মনোভাব আছে এবং রানিং বিটুইন দ্য উইকেটও ভালো। পাশাপাশি প্রাণশক্তিও প্রচুর। মিডলঅর্ডারে বাংলাদেশ অমূল্য এক সম্পদ পেয়েছে। কারণ, যেদিন সে খেলে এমন দুর্দান্ত খেলতে পারে। আজ সেই সম্ভাবনা দেখা গেছে। এই ইনিংসের পর সে আরও অনেক দূর যাবে। এত বড় একটি দলের বিপক্ষে যে পরিস্থিতিতে সেঞ্চুরি করেছে সেটা অনেক বড় ব্যাপার। ফলে নির্ভরযোগ্যতা, সম্ভাবনাকে কাজে লাগানো এবং মানের দিক থেকে সবগুলো কাজই সে ঠিকঠাকভাবে সম্পন্ন করেছে।’

হৃদয় ও জাকেরের জুটি থেকে পাকিস্তান দলকে শিক্ষা নিতেও বলেছেন রমিজ, ‘জাকের এবং তাওহিদের (হৃদয়) জুটি থেকে পাকিস্তান চাইলে অনেক কিছু শিখতে পারে। ৩৫ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতির সঙ্গে তারা যেভাবে মানিয়ে নিয়েছে এবং ইনিংসকে টেনে নিয়েছে সেটা অনেক বড় দৃষ্টান্ত। পাকিস্তানের কথা আমি এ জন্য বলছি পাকিস্তান এরপর বাংলাদেশের বিপক্ষে খেলবে। ভারতের সঙ্গেও ম্যাচ আছে। ফলে নিজেদের ভুল থেকে শেখাটা খুবই জরুরি। এখান থেকে এই দৃষ্টান্তটা পাওয়া যে, কখনো হার মানা যাবে না। যে কোনো পরিস্থিতি থেকে আপনি চাইলে বেরিয়ে আসতে পারেন, যদি আপনার মধ্যে সাহস, তাড়না, পরিকল্পনা এবং উপায় জানা থাকে। এই জুটিতে আমরা এগুলো সবই দেখেছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews