1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় ঘন কুয়াশায় ৮ যানবাহনের সংঘর্ষ, ১৫ জন আহত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ ৮টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, মঙ্গলবার ভোরে ও সকালে ঘন কুয়াশার কারণে দাউদকান্দির আমিরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় সংঘর্ষে আরেকটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলোর মধ্যে অন্তত ৪টি বাস, ২টি ট্রাক, ১টি মাইক্রোবাস এবং ১টি প্রাইভেটকার রয়েছে। প্রতিটি দুর্ঘটনায় যাত্রীরা গুরুতর আহত না হলেও যানবাহনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, পৃথক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কারও প্রাণহানি ঘটেনি। আহতরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, ঢাকামুখী লেনে বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে অসুবিধা সৃষ্টি হওয়ায় এসব দুর্ঘটনা ঘটে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews