1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি

কুবিতে ১৩ জন গুণী শিক্ষককে দেওয়া হয়েছে গবেষণা প্রণোদনা

  • আপডেটের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৩ বার ভিউ

 

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে গবেষণায় অসামান্য অবদান রাখায় গুণী শিক্ষকদেরকে প্রণোদনা দেয়া হয়েছে। এতে বিজ্ঞান অনুষদের ৫ জন, কলা ও মানবিক অনুষদের ১জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ২ জন, ব্যবসায় শিক্ষা অনুষদের ৩ জন এবং প্রকৌশল অনুষদের ২ জনসহ সর্বমোট ১৩ জন শিক্ষককে সম্মাননা স্মারক ও প্রণোদনা দেওয়া হয়।

রবিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা প্রণোদনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘আপনাদের এই প্রণোদনা মানুষ দেখে দেওয়া হয়নি, অথর দেখে দেওয়া হয়নি, আপনাদের কনটেন্টের দিকে তাকিয়েই দেওয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী র‌্যাশিওটা অনেক বেশি। আপনারা এতো বেশি ক্লাস নিয়েও কিউ ওয়ান জার্নালে রিসার্চ পাবলিশ করতে পেরেছেন, আপনাদের স্যালুট জানাই। এই প্রণোদনা পেয়ে অন্য শিক্ষকরা উৎসাহিত হবে, এটাই আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং স্কুল-কলেজের শিক্ষকদের মধ্যে পার্থক্য এখানেই। আপনারা নলেজ ক্রিয়েট করেন। প্রত্যেকটা পাবলিকেশন একটা নিউ ক্রিয়েশন। এই প্রণোদণা দেওয়ার ধারা প্রতি বছর অব্যাহত থাকবে। আশা করি, আমাদের শিক্ষকরা অনুপ্রাণিত হয়ে সামনে আরও বেশি গবেষণা করবে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধুমাত্র জ্ঞান বিতরণের জায়গা না। এখানে জ্ঞান সৃষ্টি, জ্ঞান চর্চারও একটা জায়গা। এ জ্ঞান সৃষ্টি করার জন্য চিন্তা, ধ্যাণ, গবেষণা প্রয়োজন। আমাদের সৃষ্টি জগতে এখনো অনেক জ্ঞান রয়েছে, যেগুলো আমরা উদঘাটন করতে পারি। এজন্য গবেষণার কোনো বিকল্প নেই। এ গবেষণায় উৎসাহিত করার জন্য আমাদের আজকের এই প্রণোদনা অনুষ্ঠান। আমরা আশা করবো, আজকে এখানে যতজন প্রণোদণা পাচ্ছেন, আগামী বছর আমরা দ্বিগুণ শিক্ষকদের এইরকম প্রণোদণা দিতে পারবো।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আমরা দায়িত্ব পাওয়ার পরে শিক্ষার্থীদের কাছ থেকে একটি রেকর্ড এসেছে যে, অস্ট্রেলিয়াসহ কয়েকটা দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। যার কারণে আমাদের শিক্ষার্থীরা সেখানে মাস্টার্স করতে পারে না। এর কারণ হলো, আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা যে কাজগুলো করছে সে অনুযায়ী তাদের প্রোফাইলগুলো আপডেট করছে না। ফলে বিশ্ব র‌্যাংকিং এ আমাদের কাজগুলো দেখতেছে না। তাদেরকে আমাদের কাজগুলো জানান দিতে হবে। আমাদের সবার এই বিষয়টি খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা যারা এখানে এসেছেন, নিশ্চয় তারা এই বিশ্ববিদ্যালয়ের অগ্রগামী শিক্ষক। আপনাদের মাধ্যমে যদি এই ম্যাসেজটা প্রত্যেকটা বিভাগ এবং শিক্ষকের কাছে যায় তাহলে এটা খুব অল্প সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে।’

অনুষ্ঠানের সভাপতি এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ বেলাল উদ্দিন বলেন, ‘আজকে যে প্রণোদনা দেওয়া হচ্ছে এটা টাকার অঙ্কে বেশি না হলেও, এটা একটা প্রতীকী সম্মাননা এবং আমরা আশা করি এই প্রণোদনা দেখে আগামীতে অন্য শিক্ষকরাও উৎসাহিত হবে।’

তিনি আরও বলেন, ‘এই সম্মাননা দেওয়া হয়ছে ২০২২ সালের ১লা জুলাই থেকে ২০২৪ সালের ৩০ই জুন পর্যন্ত মোট ২ বছরে প্রকাশিত গবেষণাপত্রের ভিত্তিতে। এতে সর্বমোট ২৮ জন শিক্ষক তাদের গবেষণা পত্র জমা দিয়েছিল। তাদের মধ্য থেকে ১৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। এক্ষেত্রে নির্বাচনের মানদণ্ড ধরা হয়েছে বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের জন্য Q1 এবং অন্যান্য অনুষদের জন্য Q1 ও Q2 গবেষণা পত্র।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews