1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস
সংবাদ শিরোনাম:

দুবাই যাত্রীর চার্জলাইট-ফ্যানের ভেতরে মিললো ২১ কোটি টাকার স্বর্ণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৮ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

দুবাইয়ের শারজাহ বিমানবন্দর থেকে আগত বাংলাদেশ বিমানের দুজন যাত্রীর লাগেজ তল্লাশি করে ১২০টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণের পেষ্ট (চাকা) জব্দ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় দুবাইয়ের শারজাহ বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২ থেকে এ স্বর্ণ উদ্ধার করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগ।

আটককৃত দুজন যাত্রী হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রুকনপুর এলাকার হাসিব আলীর ছেলে সৈয়দ আহমদ (২৪) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার পূর্ববাইট গ্রামের আলাউদ্দিনের ছেলে আফতাব উদ্দিন (৩৬)।

চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর লুকিয়ে এসব স্বর্ণ নিয়ে আসা হচ্ছিল বলে জানা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ থেকে আসা ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। পরে বিমানবন্দরের এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা কাস্টমস অতিক্রমের পর দুজন যাত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তাদের লাগেজ তল্লাশি করে প্রায় ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওজন করে জানা গেছে, জব্দকৃত স্বর্ণের মোট ওজন সাড়ে ১৭ কেজি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews