1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা বুড়িচং তৃতীয় লিঙ্গের সদস্যকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার কুমিল্লায় শুরু হলো তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৬ কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান

  • আপডেটের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯১ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

আসন্ন মাহে রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে গুণগতমান যাচাই ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল উৎপাদন এবং বিএসটিআই’র সিএম লাইসেন্স ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআই’র মান সনদ ব্যবহারের অভিযোগে মেসার্স রেহানা ওয়েল মিলকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন-২০১৮ এর অধীনে এ জরিমানা প্রদান করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল। এছাড়া বিএসটিআই’র উপ-পরিচালক কে এম হানিফ ও পরিদর্শক মোঃ হাফিজুর রহমান অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

বিএসটিআই’র মহাপরিচালকের নির্দেশনায় ভোক্তা অধিকার রক্ষা ও পণ্যের গুণগতমান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews