1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার
সংবাদ শিরোনাম:

সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়: উপদেষ্টা আসিফ

  • আপডেটের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৩ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়।’

আজ রবিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরের চিত্র ভিন্ন হতো। ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা শহরের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত সমাধান করা সম্ভব নয়। তাই আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি, যাতে ভবিষ্যতে এগুলো বাস্তবায়ন করা যায়।’

বর্ষার আগেই ছয়টি খালের খনন কাজ শুরু হবে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘আগে সমন্বয়ের অভাব ছিল, তবে এখন আন্তঃমন্ত্রণালয় এক হয়ে কাজ করছে। কাজ শেষ করতে সময় লাগবে, তবে আমরা শুরু করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রথমে খাল খননের কাজ শুরু হবে, এরপর পুনরুদ্ধার করা হবে। পুনরুদ্ধারের সময় অনেক বাধা আসতে পারে, সেগুলো সবাইকে মিলে মোকাবিলা করতে হবে।’

অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘দুর্নীতির মাধ্যমে দেশের অনেক ক্ষতি হয়েছে। তবে এখন থেকে আমরা সেই চিত্র পরিবর্তন করব।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews