1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
সংবাদ শিরোনাম:

সান্তোসে ফেরার বিষয়ে অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নেইমার

  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৭৬ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

নেইমার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনেকগুলো লাগেজের ছবি পোস্ট করেন। ছবিটি দেখে বোঝা যায়, তিনি সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাচ্ছেন। সৌদি আরব ছাড়ার পর তার গন্তব্য কোথায় হবে, তা এখন সবারই জানা। নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাচ্ছেন।

এতদিন এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নেইমার আনুষ্ঠানিকভাবে জানান, তিনি তার শৈশবের ক্লাব সান্তোসেই ফিরছেন।

নতুন বছরের শুরু থেকেই নেইমারের সান্তোসে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল এবং সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তিসেরার নেইমারকে নিয়ে মন্তব্য থেকে বোঝা গিয়েছিল, নেইমার তার ক্লাব ক্যারিয়ারের চক্র পূরণ করে আবারও তার পুরনো ক্লাবে ফিরে যাচ্ছেন।

৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সান্তোসে তার অতীতের বিভিন্ন ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘সান্তোস ফুটবল ক্লাবের চুক্তিপত্রে আমি সই করব। ক্লাবটি এবং তাদের সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনোই পরিবর্তন হয়নি।’

নেইমারের পোস্টের জবাবে সান্তোসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে লেখা হয়, ‘তোমার ঘর তোমার জন্য অপেক্ষা করছে। তোমার মানুষজনও তোমার জন্য অপেক্ষায় আছে।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে স্থানীয় সংগীতশিল্পীদের নিয়ে একটি কনসার্টের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানের মাধ্যমেই নেইমারকে ক্লাবের সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত নেইমার সান্তোসের বয়সভিত্তিক দলে খেলেছেন। এরপর চার বছর ক্লাবটির মূল দলে খেলেন তিনি। ২০১৩ সালে বার্সেলোনায় যোগদানের মাধ্যমে তিনি ইউরোপে পাড়ি জমান। এরপর পিএসজি এবং সর্বশেষ সৌদি ক্লাব আল হিলালে খেলেছেন। এবার তিনি আবারও তার পুরনো ক্লাব সান্তোসে ফিরে গেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews