1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

অনুমোদন ছাড়াই গ্যাস সিলিন্ডার উৎপাদন ও বিক্রি: চৌদ্দগ্রামে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৩২ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গ্যাস সিলিন্ডার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ইউনিভার্সেল গ্যাস অ্যান্ড গ্যাস সিলিন্ডার লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৪ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই জেলা অফিস কুমিল্লার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্টের অভিযানে জানা যায়, চৌদ্দগ্রামের কাইচ্ছুটি এলাকায় অবস্থিত ইউনিভার্সেল গ্যাস অ্যান্ড গ্যাস সিলিন্ডার লিমিটেড প্রতিষ্ঠানটি পণ্যের গুণগত মান যাচাই না করেই সিলিন্ডার উৎপাদন ও বিক্রি করে আসছিল। প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই এ কার্যক্রম পরিচালনা করছিল।

বিএসটিআই আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে বিএসটিআই থেকে পণ্যের মান যাচাই করে সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. শহিদুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই। এ ছাড়া মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট), বিএসটিআই, কুমিল্লা, অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্যাস সিলিন্ডারের মতো ঝুঁকিপূর্ণ পণ্যের গুণগত মান যাচাই ছাড়া উৎপাদন ও বিক্রি কোনোভাবেই বরদাশত করা হবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews