1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার
সংবাদ শিরোনাম:

সচিবালয়ে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৫০ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, সচিবালয়ে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের আট ও নয়তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি এ তথ্য জানান।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। এই ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। এর মধ্যে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পর্যায়ক্রমে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসকে সহায়তা করতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে সচিবালয় এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews