1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ
সংবাদ শিরোনাম:

বাবা হতে চান সালমান খান!

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

বলিউডের জনপ্রিয় তারকা সালমান খানকে বলা হয় ইন্ডাস্ট্রির সবচেয়ে এলিজেবল ব্যাচেলর। তবে ভক্তরা মনে করেন, একদিন হয়তো তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। যদিও সালমান নিজে বহু সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। তবে তার মনে বাবা হওয়ার ইচ্ছা রয়েছে।

সালমানকে বারবার প্রশ্ন করা হয়, তিনি কবে বিয়ে করছেন? এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে তিনি জানান, খুব শিগগিরই বিয়ে করার কোনো পরিকল্পনা তার নেই। তবে শিশুদের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। তিনি বাবা হওয়ার অনুভূতি পেতে চান, কিন্তু এ নিয়ে আপাতত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলেও তিনি জানিয়েছেন।

অন্য এক সাক্ষাৎকারে সালমানকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি সারোগেসির মাধ্যমে বাবা হতে চান? অথবা সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছেন? উত্তরে ভাইজান জানান, না, এমন কোনো পরিকল্পনা এখন পর্যন্ত তার নেই। তিনি বলেন, “যখন হওয়ার হবে।”

অনেকে মনে করেন, সালমান হয়তো তার বোন অর্পিতা খানের সন্তানদের নিজের সন্তানের মতো বড় করছেন। এ বিষয়ে সালমান বলেন, “আমাদের বাড়িতে শিশুদের অভাব নেই। আমার বোন নিজেই তার সন্তানদের সুন্দরভাবে লালন-পালন করছে। বরং বলা যায়, সে আমাদের সবাইকেই বড় করছে।”

বর্তমানে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকন্দার’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি তিনি জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৮’-এর সঞ্চালনার দায়িত্বও পালন করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews