1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে কারাগারে সেনা সদস্য হাফিজুর রহমান কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে ৮,৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল সহ ৮ মামলার আসামী গ্রেফতার
সংবাদ শিরোনাম:

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় আটক ৫

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৯২ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফুটেজ দেখে পুলিশ ৫ জনকে আটক করেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান।

তিনি জানান, সোমবার রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ইসমাইল হোসেন মজুমদার (৪৩), জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), আবুল কালাম আজাদ (৪৮) এবং ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)। আটককৃতদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি জানান, এই ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি। তবে আব্দুল হাই কানু থানায় এসে অভিযোগ দায়ের করবেন বলে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছেন, তবে তিনি কিছুটা সময় বিলম্ব করছেন।

গত রোববার দুপুরে ওষুধ কিনতে বাড়ির কাছের বাজারে যাওয়ার সময় স্থানীয় জামায়াত কর্মী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে। ওই ঘটনা রোববার রাতে ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

বর্তমানে আব্দুল হাই কানু ফেনীতে তার ছেলের সঙ্গে অবস্থান করছেন এবং সেখানে চিকিৎসা নিচ্ছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews