1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

শেখ হাসিনার সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে : জোনায়েদ সাকি

  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৩ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই-আগস্ট মাসে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ ঘটেছে। এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া চিঠি এবং বিচারের মুখোমুখি করানোর দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত নয়। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। তবে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট। যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করেছে, তারা অবশ্যই আইনের আওতায় আসবে।

তিনি আরও বলেন, সরকারের প্রতিটি কাজের মাধ্যমে সব মানুষ সন্তুষ্ট হবে, এমনটা আশা করা উচিত নয়। আমাদের বুঝতে হবে, কোন পরিস্থিতিতে এই সরকার ক্ষমতায় এসেছে। তবে সরকারের প্রতি মানুষের অনেক প্রত্যাশা রয়েছে।

সাকি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জানুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। তবে নির্বাচনের আগে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা জরুরি। ইতোমধ্যেই অনেকের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং নির্বাচনের আগে ও পরে কী কী সংস্কারের প্রয়োজন তা খতিয়ে দেখতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews