1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় কোরবানির পশু পর্যাপ্ত,প্রস্তুত ২ লাখ ৫৯ হাজার পশু পরিবেশ অধিদপ্তর-এর অভিযানে দেবিদ্বার উপজেলা-এ ৫ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ২১ লাখ টাকা কুমিল্লা জেলা পুলিশ অস্ত্র উদ্ধারে ৩য় ও মাদক উদ্ধারে ২য় স্থান অর্জন র‌্যাবের অভিযানে কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেফতার বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লার দুর্গাপুর অবৈধভাবে ভরাটকৃত পুকুর পুনঃখনন অভিযান সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
সংবাদ শিরোনাম:

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট : ফারুক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৬ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ, ভারতের উদ্দেশে বলেছেন, “দয়া করে ভালো হয়ে যান। আপনাদের প্রতিহত করতে আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না। ড. ইউনূস বলেই দিয়েছেন, পাশে সেভেন সিস্টার। আমরা মাথা ঘামাতে চাই না। আমার দেশ একটি স্বাধীন দেশ। আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই।”

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয়তাবাদী নবীন দলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, “শেখ হাসিনার ওপর ভর করে এ দেশে রাজত্ব কায়েম করেছেন। একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছেন। সংবিধানকে তছনছ করে দিয়েছেন। আয়নাঘর তৈরি করেছেন। কিন্তু সেই দিন এখন আর নেই। ষড়যন্ত্র যতই করুন, কোনো লাভ হবে না। তারেক রহমান বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।”

তিনি বলেন, “ভারত যদি সত্যিই গণতান্ত্রিক দেশ হয়ে থাকে, তাহলে উচিত শেখ হাসিনাকে ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা। তখন আমরা বিশ্বাস করব আপনারা বাংলাদেশের মানুষকে সম্মান করেন।”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে ফারুক বলেন, “মমতাকে আমরা খাঁটি গণতান্ত্রিক বলে ভেবেছিলাম। কিন্তু তার কথাবার্তা এবং আচরণে মনে হচ্ছে তিনি শেখ হাসিনার পক্ষেই কথা বলার চেষ্টা করছেন। আপনিও দিল্লির দ্বারা নিষ্পেষিত।”

নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় আয়োজিত এই আলোচনা সভায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews