1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩০২ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলেখারচর এলাকায় একটি ডোবায় কম্বলে মোড়ানো ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, নিহত যুবককে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, পুলিশ এখনও নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে বাঙ্গরাবাজার থানার বাসিন্দা এবং অটোরিকশা চালক সায়মন নামের এক যুবকের পরিবার দাবি করেছে, উদ্ধারকৃত লাশটি তাদের সন্তান সায়মনের। পরিবারটি জানায়, প্রায় ১৫ দিন আগে সায়মন বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেনি। তারা আলেখারচর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews