1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস
সংবাদ শিরোনাম:

সাদা পোশাকে কোনো আসামিকে গ্রেফতার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেটের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩১ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদা পোশাকে কোনো আসামিকে গ্রেপ্তার বা হয়রানি করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ভুয়া মামলা দায়ের হলে সেই মামলার বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো আসামিকে অহেতুক হয়রানি করাও যাবে না।

সোমবার সকালে খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সীমান্ত নিয়ে আলোচনায় জাহাঙ্গীর আলম বলেন, পার্শ্ববর্তী দেশের মিডিয়া বিভিন্ন গুজব ছড়াচ্ছে। আমাদের দেশের মিডিয়ার উচিত সঠিক তথ্য উপস্থাপন করা।

সীমান্ত হত্যার বিষয়ে তিনি বলেন, আমরা কোনোভাবে পিছু হটবো না। তবে আমাদের দেশের নাগরিকদের সীমান্তে পাচারের কাজে জড়ানো থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, আগামী বছরে পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, সয়াবিন তেল নিয়ে সিন্ডিকেট প্রতিরোধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, এবারের বিজয় দিবস উদ্‌যাপনে আনন্দ মেলার আয়োজনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, মন্ত্রণালয়ের কাছে সংরক্ষিত ৬ শতাধিক প্রভাবশালীদের তালিকা রয়েছে এবং পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়েও কাজ চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews