1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

মেসির কাছ থেকে অনেক শিখেছি: এমবাপ্পে

  • আপডেটের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪০২ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

পিএসজি ছেড়ে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে এখন আলাদা ক্লাবে। মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন, অন্যদিকে ফরাসি সুপারস্টার এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন নিয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। তার লক্ষ্য, পিএসজিতে অপূর্ণ থাকা স্বপ্ন এখন রিয়ালের জার্সিতে পূর্ণ করা।

এমবাপ্পে এখন সেই লক্ষ্যেই লড়াই করছেন, তবে রিয়ালে এখনও তার মানিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে, যার ফলে তাকে কিছু সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। তবে এসব কিছুই তার লক্ষ্য পূরণের পথে বাঁধা হতে পারে না, এমনটাই জানিয়েছেন তিনি সম্প্রতি এক ফ্রেঞ্চ টেলিভিশন সাক্ষাৎকারে। সেখানে তিনি মেসির সঙ্গে তার সম্পর্ক নিয়েও কথা বলেছেন।

চ্যাম্পিয়নস লিগ সম্পর্কে এমবাপ্পে বলেন, “চ্যাম্পিয়নস লিগ নিয়ে যে আকাঙ্ক্ষা রয়েছে, তাতে কিছু জটিলতা তৈরি হয়েছে, আমাকেও এর মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি এখন চাই, পিএসজি যেন চ্যাম্পিয়নস লিগ না জেতে। কারণ, আমি নিজে আগে সেটি জিততে চাই। আশা করি, ভবিষ্যতে তারা এটা জিতবে। তারা এই ট্রফির জন্য অনেক কষ্ট করেছে। তবে এখন নয়, আগে আমাকে এটা জিততেই হবে।”

২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্সের হারের পর মেসির ওপর ক্ষুব্ধ ছিলেন জানিয়ে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি, তখনো ক্ষুব্ধ ছিলাম। কিন্তু সে বলেছিল, আমি এরই মধ্যে (২০১৮ সালে) এটা জিতেছি এবং এটা ছিল তার পালা। আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম। কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে, কারণ, মানুষটা মেসি। হাসিঠাট্টার মধ্য দিয়ে আমরা জড়তা কাটিয়েছি। কারণ, এর আগে আমরা একটা লড়াইয়ে ছিলাম। সেই ফাইনাল দিয়ে আমরা স্মৃতি তৈরি করেছিলাম। আমার ধারণা, ফাইনালটা আমাদের আরও কাছাকাছি এনেছিল।’

মেসির ওপর ক্ষোভ থাকলেও পিএসজিতে একসঙ্গে খেলার সময় আর্জেন্টাইন মহাতারকার কাছ থেকে অনেক কিছু শেখার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন এমবাপ্পে, ‘আমি তার কাছ থেকে অনেক শিখেছি। মেসি সবকিছু ভালোভাবে করে। এমন মানুষের কাছ থেকে আপনি সবকিছু শিখতে পারেন। আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, “তুমি এটা কীভাবে করেছ, ওটা কীভাবে করেছ”?’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews