1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার
সংবাদ শিরোনাম:

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত একটি চক্র: ধর্ম উপদেষ্টা

  • আপডেটের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৪৮৩ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত দেশ ও বিদেশের একটি চক্র, এমন অভিযোগ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীতে বাউফল ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা জানান।

ড. খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুলকে হত্যা করে দেশে একটি দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছে একটি গোষ্ঠী। তবে বাংলাদেশের মানুষ তাদের সহনশীলতা ও ধৈর্যের মাধ্যমে এই চক্রান্ত মোকাবিলা করেছে এবং কোনো ফাঁদে পা দেয়নি।

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর আগে ভোটার তালিকা হালনাগাদ করবে সরকার।

হজ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, সরকার হজের খরচ ১ লাখ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকারি খরচে আর কাউকে হজে পাঠানো হবে না।

এছাড়াও, শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জুলাই-আগস্টের যে চেতনা, তা যেন দেশের মানুষ ধরে রাখতে পারে, সে চেষ্টা অব্যাহত রাখতে হবে।”

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews