1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা বুড়িচং তৃতীয় লিঙ্গের সদস্যকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার কুমিল্লায় শুরু হলো তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৬ কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ
সংবাদ শিরোনাম:

জাতীয় নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করাই প্রধান লক্ষ্য: ইসি মাছউদ

  • আপডেটের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৪৮ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে লক্ষ্য রেখেই নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ। জনগণকে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (২২ জানুয়ারি) বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল জেলার ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে ইসি মাছউদ বলেন, ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে যেন কোনো ভুল না থাকে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ভুয়া ভোটার সনাক্ত হলে প্রমাণ সাপেক্ষে তা বাতিল করা হবে। একইসঙ্গে সঠিক তথ্য প্রদান এবং সহায়তার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, “আমাদের প্রধান লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন।”

অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, “বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন নয়, বরং জাতীয় সংসদ নির্বাচন নিয়েই কমিশন চিন্তাভাবনা করছে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews