1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
সংবাদ শিরোনাম:

১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চান হাসনাত আব্দুল্লাহ

  • আপডেটের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২২৯ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে- এমন আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘৩১ ডিসেম্বরের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লামেশন অফ জুলাই রেভ্যুলেশন ঘোষণা করতে হবে।’

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে কুমিল্লা পুলিশ লাইনস থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধাপ্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না।’

জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ থেকে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি শুরু করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ৭ দিন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হবে। সে ধারাবাহিকতায় বুধবার কুমিল্লায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত আবদুল্লাহ জানিয়েছিলেন, ‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ক লিফলেট বিতরণে বুধবার সারাদিন কুমিল্লার সহযোদ্ধা এবং ছাত্র-জনতার সঙ্গে দেখা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews