1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
মুরাদনগরে ভাড়া বাসা থেকে অর্ধগলিত কলেজ শিক্ষকের লাশ উদ্ধার কুমিল্লা নগরীর সংরাইশ সাহেব বাড়ি পুকুর ভরাট নিষিদ্ধ করে সতর্কতামূলক সাইনবোর্ড কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: মসলার মিল ও রেস্টুরেন্টকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা কুমিল্লা নগরীর সুজানগর অবৈধ পুকুর ভরাটে জরিমানা, ভরাট অংশ অপসারণের নির্দেশ কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ শিক্ষার্থী আটক   হাদি হত্যার আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ইফতার মাহফিল কুমিল্লার ইফতারি বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে যানবাহনসহ প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে এসে ২ শিক্ষার্থী আহত
সংবাদ শিরোনাম:

আগামীকাল থেকে আবারও শৈত্যপ্রবাহের আশঙ্কা

  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় (রবিবার, ২৯ ডিসেম্বর) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও সোমবার (৩০ ডিসেম্বর) থেকে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করবে।

রোববার (২৯ ডিসেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

৩০ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

৩১ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময়ে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।

পাঁচদিনের পূর্বাভাস অনুযায়ী, দিন এবং রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews