1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষঃ
মুরাদনগরে ২৬৪ জনের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ চান্দিনায় স্বামীর সামনেই স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জন গ্রেফতার কুমিল্লা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানীকে অভিনন্দন জানালেন ছাত্রদল নেতা সিফাতুল আলম মিদুল কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পানির মধ্যে বসেই অনার্সের পরীক্ষা দেবিদ্বারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চিমনি ও কিলন ভেঙে ১.৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন
সংবাদ শিরোনাম:

সৌদিতে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নামবে

  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের কিছু অঞ্চলের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে এবং কিছু অঞ্চলে তাপমাত্রা -৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। শনিবার (২৮ ডিসেম্বর) এই খবর দিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

শীতল আবহাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়বে দেশটির উত্তরাঞ্চলে, যেখানে তাবুক, আল জউফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তর মদিনা অন্তর্ভুক্ত। ৩ জানুয়ারি পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে।

এখন পর্যন্ত সৌদি আরবে শীতের প্রভাব অনেক বেড়েছে। আজ শনিবার থেকে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, তার প্রভাবে তাবুক, আল জউফ এবং হেইলে তাপমাত্রা -৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে।

সম্প্রতি সৌদি আরবে আলোচনা হচ্ছে, এবার দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে। তবে জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি গত বুধবার জানিয়েছেন, এসব তথ্য গুজব।

মরুভূমির দেশ সৌদি আরবে গ্রীষ্মকালে অসহনীয় তাপমাত্রা দেখা যায়, বিশেষ করে জুন-জুলাই মাসে সূর্যের তাপে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। আর শীতকালে তাপমাত্রা শূন্যের কোঠায় নেমে আসে। চলতি বছর হজ মৌসুমে দেশটিতে তাপমাত্রা এতটাই বেশি ছিল যে, মক্কায় হজ করতে গিয়ে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: গালফ নিউজ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews