1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে কারাগারে সেনা সদস্য হাফিজুর রহমান কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে ৮,৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল সহ ৮ মামলার আসামী গ্রেফতার
সংবাদ শিরোনাম:

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৩

  • আপডেটের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪০ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এবং দৌলতপুর এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কচুয়া সড়কের শায়েস্তানগরের কাছে। ইটবোঝাই একটি ট্রাক্টরকে ঢাকাগামী আল আরাফা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ইটভাটার দুই শ্রমিক নিহত হন। তারা হলেন- দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) এবং জামালপুর সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২)।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায়। ঢাকাগামী অর্ণিবান পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি কৌশিক আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শায়েস্তানগরের দুর্ঘটনায় জড়িত বাসটি এবং দৌলতপুরের ঘটনায় অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে নিহত যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews