1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা বুড়িচং তৃতীয় লিঙ্গের সদস্যকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার কুমিল্লায় শুরু হলো তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৬ কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ
সংবাদ শিরোনাম:

মৌলিক সংস্কার করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিন- কুমিল্লায় জামায়াত আমির

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৭ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সংস্কারে গতি বাড়ান। তিনি বলেন, “মৌলিক সংস্কার করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিন, যাতে আপনারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন।”

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির আরও বলেন, “আমরা আপনাদের উপর চাপ সৃষ্টি করছি না, বরং অনুরোধ করছি যে মূল্যবান সময় অপচয় না করে যৌক্তিক সময়ে নির্বাচন দিন।” তিনি উল্লেখ করেন, “ভারতের কিছু হলুদ মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তবে আমাদের হিন্দু ভাইবোনেরা জগন্নাথ হল থেকে বেরিয়ে এর প্রতিবাদ জানিয়েছে, যা প্রমাণ করে এ দেশ আমাদের সবার।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়াও দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এতে কুমিল্লাসহ ৬টি জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সম্মেলনস্থলে ছিল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews