1. dainikbanglanews9@gmail.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে বিজিবি অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ, আটক যানবাহন

  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ০ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি যানবাহন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ডিসপ্লের সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন শিবেরবাজার বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকা থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লেসহ একটি যানবাহন আটক করা হয়।

জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews